সিদ্দিক বাজারের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ১:০৮ পিএম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম হাসান (৩২)।

রোববার(২৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন তিনি বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি আরও জানান, নিহত হাসানের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সোনাপুর এলাকায়। সে ওই এলাকার আবু আহম্মদ সিদ্দিকীর ছেলে ছিলেন।

প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft