চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবসের আলোচনা সভা
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ২৫ শে মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের অয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন-জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন-নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন ডা. মাহমুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুস সামাদ। 

এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিশুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) পাপিয়া সুলতানা, জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার, সহকারী জেলা শিক্ষা অফিসার ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft