নাটোরে গণহত্যা দিবস পালিত
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৪:২১ পিএম

যথাযোগ্য মর্যাদায় নাটোরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে গণহত্যা দিবস উপলক্ষ্যে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-জেলা প্রশাসক শামীম আহমেদ।

প্রধান অতিথি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় দেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী ওই যুদ্ধে পাকিস্তানীদের পরাজিত করে আমরা জয়লাভ করি। 

ওই যুদ্ধের শুরুতেই কালরাতের গণহত্যা ছিল নৃশংস আর ভয়াবহ। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চায় উৎসাহিত করার আহবান জানান। 

১৯৭১ এর ২৫ মার্চ রাতে গণহত্যার দিবসটি আন্তজার্তিক পরিমন্ডলে স্বীকৃতি লাভ করবে। এছাড়া ভবিষ্যতে দেশের মাটিতেই ওই গণহত্যার বিচার করা সম্ভব হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাঈনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র এবং মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft