মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৩:২৭ পিএম আপডেট: ২৫.০৩.২০২৩ ৩:৩৩ পিএম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনার ইয়ার হোসেন খান (৩০)নামে এক ইজি বাইক চালক নিহত হয়েছেন। এসময় আবুল কাশেমসহ আরো ২ যাত্রী আহত হয়েছে। 

শনিবার দুপুর ১২ টার দিকে ঢাকা -বরিশাল মহাসড়কে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়ার হোসেন খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, দুপুরে ইয়ার হোসেন দুইজন যাত্রী নিয়ে মোস্তফাপুর বাস স্টান্ড থেকে তাতীবাড়ির দিকে যাচ্ছিল এসময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলে ইয়ার হোসেন মারা যায়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।

মাদারীপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোঃ জুয়েল শেখ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্বার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এসেছি। আহত ২ জনের মধ্যে ১ জন হাসপাতালে ভর্তি রয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft