প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ২:৫২ পিএম

নড়াইলে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইলে নানা আয়োজন করা হয়েছে। এ দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও দিনব্যাপী গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র, প্রামণ্যচিত্র প্রদর্শনী, ২৫ মার্চ স্মরণে বিশেষ মোনাজাত, প্রার্থনার কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু,সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
জ/আ