তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবি, ৩৪ শরণার্থী নিখোঁজ
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ২:২৮ পিএম

অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে একটি নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ হয়েছেন অন্তত ৩৪ জন।

এ নিয়ে গত দুই দিনে তিউনিসিয়ার উপকূলে শরণার্থীদের বহনকারী একাধিক নৌকা ডুবির ঘটনা ঘটল। নৌকাডুবির এসব ঘটনায় প্রাণ গেছে সাতজনের। এখনো নিখোঁজ অন্তত ৬৭ জন। খবর আল-জাজিরার।

তিউনিসিয়ার কোস্টগার্ড শনিবার জানিয়েছে, গত দুই দিনে দেশটির উপকূল থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইউরোপগামী ৫৬টি নৌকা আটকে দেওয়া হয়েছে। এসব নৌকা থেকে আটক করা হয়েছে ৩ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে।

সাম্প্রতিক সময়ে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগর তীরবর্তী তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ইতালিতে প্রবেশ করা অন্তত ১২ হাজার অভিবাসনপ্রত্যাশী তিউনিসিয়া থেকে এসেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৩০০।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft