দীপিকা-রণবীরের সংসারে চিড়!
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১২:০২ পিএম

যতই চারিত্রিক বৈপরীত্য থাকুক না কেন দাম্পত্যে মনের মিলটাই যে আসল। বারে বারে প্রমাণ করেছেন রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। অন্য দিকে, দীপিকা মিতভাষী, ব্যক্তিত্বময়ী। অভিনেত্রী হিসাবেও তাঁর খ্যাতি বিপুল। রণবীরের আবার সদা চনমনে জাহিরে বিশ্বাসী। ব্যক্তিগত জীবনেও জুটি বাঁধবেন এমনটা হয়তো আশা করেননি অনুরাগীরা।

তার পর যখন দাম্পত্যে রয়েছেন, কেমন আছেন দু’জনে? বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করেও দীপিকার থেকে বিশেষ কথা বার করা যায়নি। আর রণবীর? তাঁর উত্তর তো সব সময়ে হেঁয়ালি। তবে এ বার যেন অশনিসংকেত দেখতে পাচ্ছেন অনেকেই। তবে এটা প্রথম নয় এর আগেও একাধিকবার বিভিন্ন সময় তাঁদের সম্পর্কে ভাঙনের কথা শোনা গিয়েছে। তবে প্রতিবারই গুজব বলে উড়িয়ে দিয়েছেন এই যুগল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে সেখানে ধরা পড়ছে দু’জনের সম্পর্কের ছন্দপতন।

ঠিক কী হয়েছিল সেই অনুষ্ঠানে? দীপিকা গাড়ি থেকে নামলেন। দু’জনেই কালো পোশাকে সুসজ্জিত। অভিনেত্রীর জন্য অপেক্ষারত রণবীর। নিজেদের পোশাক ঠিক আছে কি না, তা একবার ভাল ভাবে দেখে নেন। তার পর বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তাঁরা। এর পর যা ঘটে, তাতেই উঠছে প্রশ্ন। দীপিকার জন্য হাত বাড়ালেন রণবীর। স্বামীর দিকে তাকালেন না দীপিকা, এমনকি, হাত ধরলেন না পর্যন্ত। শেষে বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝখানে রেখে ছবি তোলেন। নিমেষে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। অনুরাগীদের মধ্যে জল্পনা সবকিছু ‘অল ইজ ওয়েল’ তো!


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft