প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৮:৫৪ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লিফলেট বিলি ও গণসংযোগ করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
শুক্রবার দুপুরে শিবগঞ্জ বাজার এলাকায় গণসংযোগে মেট্রোরেল, উড়ালসড়ক ও পদ্মাসেতু সহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌকায় ভোট চেয়েছেন।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
জ/আ