প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৬:০৩ পিএম

মেহেরপুরে নয়ন মালিথা (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ৪৭ বিজিবির কাথুলী বিওপির একটি টীম কুতুবপুর মাঠের সীমান্ত পিলার ১৩২/১৮(এস) এর নিকট এ অভিযান চালায়। নয়ন মালিথা মেহেরপুরের কুতুবপুর গ্রামের গ্রামের আহম্মেদ আলী মালিথার ছেলে।
তার বিরুদ্ধে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কাথুলী ক্যাম্পের হাবিলদার রবিউল ইসলাম জানান, নিয়মিত টহল দানের সময় সীমান্ত এলাকায় একজনের ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় অভিযান চালানো হয়।
এসময় নয়ন মালিথার কাছে থাকা একটি ব্যাগে ১০ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে মামলা সহ শুক্রবার সকালে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
জ/আ