নাটোরে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৫:৩৭ পিএম

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাশিদা বেগম (৩০) নামে প্রাণ কোম্পানীর এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদা খাতুন অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের অর্জুনপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম জানান, শুক্রবার ভোরে প্রতি দিনের মতো কর্মক্ষেত্র যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। পরে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

 ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, দুর্ঘটনার খবর পেলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft