আখাউড়ায় ৯ মুদি-সবজি দোকানিকে জরিমানা
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৪:৪২ পিএম আপডেট: ২৪.০৩.২০২৩ ৪:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মূল্য তালিকা না টানানোয় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে নয় দোকানিকে জরিমানা করা হয়। 

শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতটি মুদি ও দুইটি সবজি দোকানের মালিককে মোট ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব দোকানে মূল্য তালিকা টানানো হয়নি। 

এসময় বিভিন্ন কারণে কয়েক ব্যবসায়ীকে সতর্কও করা হয়। অভিযান পরিচালনার সময় আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft