ট্রাফিক সার্জেন্টের বাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৪:১০ পিএম

চুয়াডাঙ্গায় ট্রাফিক সার্জেন্টের বাইকের ধাক্কায়  সুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৮ মাস আগে চোখের অপারেশন করিয়েছিলেন বৃদ্ধা সুফিয়া খাতুন। তারপর থেকে চোখে কম দেখতেন তিনি। আজ দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাঙ্কের কাছে রাস্তা পার হচ্ছিলেন।

একইসময় ট্রাফিক পুলিশের সার্জেন্টের সেলিম মোটরসাইকেল নিয়ে ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। এসময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ওই বৃদ্ধার। 

এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন সার্জেন্ট সেলিম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নূর জাহান রুমি জানান, বৃদ্ধা সুফিয়া খাতুন মাথায় আঘাত পাওয়ায় রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর মারা যান তিনি।  

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft