দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৬:৪১ পিএম

দীর্ঘদিন পর সচিবালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠান শেষ করে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এরপর দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত‌্যাগ করেন তিনি।

জানা গেছে, সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন। সেখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সরকার প্রধানের সঙ্গে দেখা করেন।

জানা গেছে, ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরুর আগে সচিবালয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই হিসাবে তিন বছরেরও বেশি সময় পর আজ সচিবালয়ে গেলেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft