মুরগির দামে স্বস্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৬:০৫ পিএম

গত কয়েক দিন ধরে দেশে মুরগির বাজারে অস্থিরতা চলার পর মুরগির দাম ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চার কোম্পানি। ফলে ভোক্তা পর্যায়েও মুরগির দাম কিছুটা কমে আসবে।

অযৌক্তিক দামে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি করায় বৃহস্পতিবার (২৩ মার্চ) চার কোম্পানিকে তলব করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এরপর কোম্পানিগুলো (কাজী ফার্ম, সিপি, প্যারাগন ও আফতাব ফার্ম) ১৯০ থেকে ১৯৫ টাকা দরে মুরগি বিক্রির প্রতিশ্রুতি দেয়। আগামীকাল (শুক্রবার ২৪ মার্চ) থেকে তারা এ দামে মুরগি বিক্রি করবে।

এদিকে ভোক্তা পর্যায়ে মুরগির দাম নির্ধারণ না হলেও অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে আশা করছি ভোক্তা পর্যায়ে মুরগির দাম ৩০ থেকে ৪০ টাকা কমবে।

তিনি বলেন, কোম্পানিগুলো আজ (বৃহস্পতিবার) মিলগেটে ২৩০ টাকায় ব্রয়লার বিক্রি করেছে। তবে, শুক্রবার থেকে ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি করবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft