নির্বাচনি আইন সংশোধন, প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে ২৮ মার্চ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৫:২৯ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া প্রস্তাবগুলো আগামী ২৮ মার্চ মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর আগারগাওঁ নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এ সময় নির্বাচনি আইন নিয়ে কথা বলেন ইসির এই কমিশনার। তিনি কমিশন থেকে নির্বাচনি আইন সংস্কারে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি পাশ হলে আইনটি ‘যুগান্তকারী’ হবে উল্লেখ করে বলেন, ‘এতে প্রার্থী, সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে। আমরা অনেক বিষয় চিহ্নিত করে শাস্তির বিধানের সুপারিশ করেছি। ভোটারদের যাতে বাধা না দেওয়া হয় সেই বিষয়টিও রয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনি আইন সংস্কারের প্রস্তাবগুলো উত্থাপন করা হতে পারে।’

আইনের প্রস্তাবনায় রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে সময় বাড়িয়ে ২০৩০ সাল করা, নির্বাচনি অনিয়ম রোধে নানা ধরনের শাস্তি বাড়ানোর সুপারিশ আছে। এ প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, ‘২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এ সভায় আমাদের প্রস্তাবগুলো উঠবে। আমরা যা প্রস্তাব করেছি সব আছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে সংসদ পাঠানো হবে। সংসদে পাশের সময় ইসির প্রস্তাবে সংযোজন বিয়োজন হতে পারে।’


-জ/অ   
   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft