প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:৩১ পিএম আপডেট: ২৩.০৩.২০২৩ ৩:৩৬ পিএম

রাজাপুরে একাধিক মামলার আসামি এক মাদক কারবারিকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সদস্য (ডিবি)।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানুদাসকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই মো. দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার সকালে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. সাইফুল ইসলাম পায়েল তালুকদার (২৬)। সে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মো. খলিলুর রহমান তালুকদারের ছেলে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম পায়েলের বিরুদ্ধে পার্শ্ববর্তী কাউখালী থানায় আরো ৪টি মাদকের মামলা রয়েছে।