অভিনেত্রী ঊর্মিলা হাসপাতালের সিসিইউতে ভর্তি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯:৪৪ পিএম

ছোটপর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন।

গতকাল (মঙ্গলবার ২১ মার্চ) রাতে অসুস্থতাবোধ করেন এই অভিনেত্রী। বুধবার (২২ মার্চ) সকালে বেশি অসুস্থ হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানা গেছে।

উর্মিলা জানিয়েছেন, ডাক্তার বলেছেন তার হার্টে কিছু জটিলতা রয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft