অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল করা হবে বললেন ইসি রাশেদা
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৮:২২ পিএম

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা মন্তব্য করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা নেয়া হবে তারপরও অনিয়ম হলে গাইবান্ধার উপ-নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করা হবে। আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন।

বুধবার (২২ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের একটাই মেসেজ জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে জানিয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আসছে পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো, এমনকি জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে। তবে সামনে কী হবে তা এখনই বলতে পারবো না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনে দাতা সংস্থা সহায়তা দিলে, আমাদের তো নিতে অসুবিধা নেই। তবে কে কী দেবে বা কীভাবে হবে সেটা আগে দেখতে হবে।

ইসির প্রতি আস্থা প্রসঙ্গে বলেন, আস্থার বিষয়টি তো মানসিক। কে কীভাবে আস্থা পাবেন, তা তো আমরা বলতে পারবো না। বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ আমরা করিনি যে কেউ আস্থায় নিবে না।

এসময় তিনি গাইবান্ধার উপ-নির্বাচন প্রসঙ্গ এনে বলেন, এটাই তার প্রমাণ।

    
-জ/অ   
    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft