বিমানের ইমেইল সার্ভার হ্যাকড, বিপুল অর্থের দাবি
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:৪৫ পিএম

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইমেইল সার্ভার হ্যাকড করা হয়েছে। পাঁচ দিন আগে সার্ভারটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

বিমান সূত্র জানায়, গত ৫ দিন আগে র‍্যানসমওয়্যারের (এক ধরনের ভাইরাস) মাধ্যমে বিমানের ইমেইল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর সেই সার্ভার ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে তারা। এর জন্য ১০ দিন সময় বেঁধে দিয়েছে হ্যাকাররা। না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।

বিমান সূত্র আরও জানায়, গত শুক্রবার বিমানের ইমেইল সার্ভার র‌্যানসমওয়্যারে আক্রান্ত হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

গত শুক্রবার থেকে বিমানের নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। ইমেইল যোগাযোগের তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ইমেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা।

এসব বিষয় নিয়ে আজ (বুধবার ২২ মার্চ) সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন।

হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কিনা- প্রতিমন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে তিনি বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

এদিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া না হলে সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft