অপরাধ নিয়ন্ত্রণে তাড়াশে বিট পুলিশিং মতবিনিময় সভা
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:৩১ পিএম

"বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে" এই প্রতিপাদ্যে অপরাধ নিয়ন্ত্রণে সিরাজগঞ্জের তাড়াশে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে উপজেলার তালম ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে গোন্তা আলিম মাদ্রাসা মাঠে তাড়াশ থানা অফিসার ইনর্চাজ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিপিএম (বার) পিপিএম (বার) সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল। 

এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, তালম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস-উজ-জামান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, তালম ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আলামিন কাওসার, তালম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ঠান্ডু রহমান নিরব, গোন্তা আলিম মাদ্রাসার সভাপতি আতিকুল ইসলাম প্রমূখ।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft