খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:২১ পিএম

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখতে এসেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। তিনি লন্ডন থেকে মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছান।

পরিবারিক সূত্রে জানা গেছে, শর্মিলা রহমান ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, আথ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

এর আগে, ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে ঢাকায় এসেছিলেন শর্মিলা। তখন আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন তিনি।

শাশুড়ির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে লন্ডনে চলে যান তিনি।

উল্লেখ্য, শর্মিলা লন্ডনে থাকেন। অন্যদিকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবার নিয়ে লন্ডনে আছেন ২০০৭ সাল থেকে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft