মে’র শুরুতে খুলছে পায়রার ‘প্রথম টার্মিনাল’: নৌপরিবহন মন্ত্রণালয়
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫:৪৬ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের প্রথম সপ্তাহে পায়রা বন্দরের ‘প্রথম টার্মিনাল’ উদ্বোধন করা হবে আর এপ্রিলের প্রথম সপ্তাহেই বন্দরে ভিড়বে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ (১০.৫ মিটার ড্রাফটের এবং ২২৫ মিটার দৈর্ঘ্যের)।

বুধবার (২২ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আওতাধীন সংস্থাসমূহের ২০২২-২০২৩ অর্থবছরের এডিপিভুক্ত জিওবি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, এ সপ্তাহের মধ্যে সাতটি জাহাজ আসবে। আর পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ ২৬ মার্চ সম্পন্ন হবে। তখন পোর্টটি আরো বেশি ভায়েবল হবে। বড় বড় জাহাজ আসবে। এছাড়া ইনার ও আউটারবারে মার্কিং, বয়া বাতি বসানো হয়েছে। ইনারবারে ১৫টি জাহাজ রাখা যাবে। সেখানে লোডিং আনলোডিং কার্যক্রম চলবে।

আরও জানানো হয়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ৪ হাজার ২০০টি পরিবারকে ২৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা স্বাবলম্বী হচ্ছেন। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাটি দিয়ে এক হাজার একর জমি ভরাট করা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলসহ সংস্থার প্রধানগণ সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।

বৈঠকে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নির্ধারিত সময়ের মধ‍্যে কাজগুলো সম্পন্নের ওপর গুরুত্বারোপ করা হয়।

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft