প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ২:৫৬ পিএম

সারাদেশের মতো নওগাঁতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নওগাঁর ৯টি উপজেলায় চতুর্থ পর্যায়ে আরও ১হাজার ২৯০টি গৃহহীন পরিবারের মাঝে পাঁকা ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) ঘর হস্তান্তর উপলক্ষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী সারা দেশের সঙ্গে জেলার ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলাকে ভ‚মিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করেন। ইতিমধ্যই আগের কয়েকটি ধাপে জেলার মোট ২ হাজার ২শত ৯৫ গৃহহীন-ভৃমিহীন পরিবারকে ঘর প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার গৃহহীন-ভ‚মিহীনদের মাঝে গৃহ ও জমির কবুলিয়ত, নামজারি ও চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন-জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন, শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভ’মি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ।
জ/আ