প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৯:৩৩ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ১০:০২ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ায় স্বামীর মৃত্যু ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা বারোটায় এই ঘটনা ঘটে।
পারিবারিক কলহ জেরে স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির একপর্যায়ে স্বামীর যৌনাঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে ওমর ফারুক চার জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন।
নিহত হয়েছেন আব্দুল জব্বার (৫৫) তিন উপজেলার রায়ের ইউনিয়নের বেলাশি গ্রামে মৃত আজগর আলী ছেলে। নিহতের ছেলে ওমর ফারুক জানিয়েছেন, অভিযোগে সৎমা আসমা তার মেয়ে রত্না ছেলে ইমরান ও ইমরানের স্ত্রী মৌমিতাকে আসামি করা হয়েছে।
নিহতের স্বজনের কাছ থেকে জানা যায়, বেশ কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে। সোমবার দুপুরের দিকে অনুমান বারোটার সময় নিহত আব্দুল জব্বারের ২য় স্ত্রী আছমা (৪০) দুজনের মধ্যে ঝগড়া বাদে।
ঝগড়ার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির একপর্যায়ে স্ত্রী আছমা স্বামীর জব্বারের যৌনাঙ্গে চাপ দিয়ে ধরে এতে করে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহতের ছেলে মোঃ হিরন ও ওমর ফারুক বলেন, "তাদের বাবা ঘোড়ার কেনাবেচার ব্যবসা করতেন। তার সৎ মায়ের আঘাতে তার বাবার মৃত্যু হয়েছে। তারা আরো জানান, তাদের বাবা দ্বিতীয় বিয়ে করেছেন তাদের ছোট চাচার বউকে। ছোট চাচা মারা যাওয়ার পর। ছোট চাচা মারা গেছেন প্রায় ১০-১২ বছর হয়েছে। ছোট্ট একটি বিষয় নিয়ে বাবার কে আমার সৎ মা ও সৎ ভাইয়েরা মিলে মেরে ফেলেছে। থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।"
উপজেলার রায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল হাকিম মোল্লা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে ঝগড়ার সূত্রপাত।
স্বামী জব্বার মিয়ার মোবাইল তার স্ত্রী আছমা নিয়ে যায়। জব্বার তার মোবাইল স্ত্রীর কাছ থেকে আনতে যায়। মোবাইল নিয়ে স্বামী স্ত্রীর মাঝে হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী আসমা স্বামীর যৌনাঙ্গে চাপ দিয়ে ধরে মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। সে সময় ঘটনার স্থলেই স্বামী আবদুল জব্বার মারা যায়।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ.এফ.এম. নাসিম জানান, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৃতদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর মরগে পাঠানো হয়েছে। স্বজনদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।