একুশে পদকপ্রাপ্ত ভাস্কর শামীম শিকদার আর নেই
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:৪৪ পিএম

একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক শামীম শিকদার আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ছিলেন। ১৯৮৮ সালে তিনি ঢাবির টিএসসিতে বিখ্যাত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্য নির্মাণ করেন। এ ছাড়া ২০০০ সালে তিনি ফুলার রোডে ‘স্বাধীনতার সংগ্রাম’ নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়েন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতার ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য, ও স্ট্রাগলিং ফোর্সসহ বহু ভাস্কর্য নির্মাণ করেছেন এই প্রখ্যাত ভাস্কর।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft