৬ এপ্রিল বসছে সংসদের বিশেষ অধিবেশন
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৮:১৭ পিএম

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে ৬ এপ্রিল। ওইদিন বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন বসবে।

মঙ্গলবার (২১ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম আর চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ এ অধিবেশন বসবে।

এর আগে, ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম তথা ২১তম অধিবেশন শুরু হয়। অধিবেশনটি শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়। ১০টি বিল পাশ হয়। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft