বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন সাকিব
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭:৪৯ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুভেচ্ছাদূত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল (সোমবার ২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের সঙ্গে ব্র্যান্ডিং ইস্যুতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি জানিয়েছিল বিমান বাংলাদেশ।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বিমানের কেন্দ্রীয় কার্যালয় বলাকা ভবনে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে। এরপরই এই অলরাউন্ডারকে নিজেদের শুভেচ্ছাদূত ঘোষণা করে বিমান বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সিলেটে দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। এর মাঝেই এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সাকিব।

এর আগে, প্রথম ওয়ানডে খেলার পরদিন ১৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সমাবর্তনে যোগ দিয়ে নিজের স্নাতক ডিগ্রি নেন সাকিব। পরের দিন আবার দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলেন।

আগামী বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। তার ফাঁকে ঢাকায় এসে বিমান বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সারলেন সাকিব।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft