অভিনেতা খালেকুজ্জামান আর নেই
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬:৫৩ পিএম

মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে জিশান।

জিশান বলেন, কোনও সমস্যা ছিল না বাবার। দুদিন আগে জ্বর হয়েছিল, সেটাও ভালো হয়ে যায়। সকাল ১১টার দিকে নিজ বাসাতেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

খালেকুজ্জামানের প্রথম জানাজা বাদ জোহর নিকেতনে অনুষ্ঠিত হয়েছে। এরপর বিমানবন্দর কার্গো মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান জিশান। তারপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।
মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন খালেকুজ্জামান। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিল। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন।

পরবর্তী সময়ে ব্যবসায়িক কাজে অভিনয়ে খুব একটা নিয়মিত থাকতে পারেননি। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য বারবার ছুটে এসেছেন এই অঙ্গনে। কাজ করেছেন বহুল জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’সহ এই সময়ের বহু নাটকে। এছাড়া মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft