প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন সাবেক ছাত্রলীগ নেতা সনজিত
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬:০৬ পিএম

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাসকে।

মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩০৬০/ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হন সনজিত।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft