নাটোর জেলা আ.লীগের কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:১৪ পিএম

নাটোর জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পরস্পর বিভেদ ভুলে দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার প্রতিটি আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার অঙ্গীকার করেন।

নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উমা চৌধুরী জলি, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তোজা আলী বাবলুসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft