প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১২:৪৪ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ১২:৫৩ পিএম

রাজধানীর মুগদায় সিএনজি পাম্প থেকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতের নাম সাদ্দাম হোসেন (২৫)।
মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে মুগদার বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে এ ঘটনা ঘটে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে বেস্ট ইস্টার্ন সিএনজি পাম্পে ট্রাকটি গ্যাস নিচ্ছিল। পাশে দাঁড়িয়েছিলেন ওই ট্রাকের চালকের সহযোগী সাদ্দাম হোসেন। এসময় হঠাৎ করে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মুবায়দুল আরও বলেন, সিলিন্ডারে গ্যাসে প্রেশার বেশি হচ্ছিল কিংবা সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ময়নাতদন্তের জন্য সাদ্দামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জ/আ