দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৯:০৪ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় দশ মাইল এলাকায় বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন পিকআপ চালক ও দুইজন যাত্রী বলে জানা গেছে।

দশমাইল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রাবাহী বাসটির ১০ মাইল দরবারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হয়েছেন তিনজন।

এসআই আরও জানান, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ তিনজনের মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। আর আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।


-জ/অ                               
                                
         

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft