সিলেট বিএনপির কমিটিতে রয়েছেন ‘নিখোঁজ’ ইলিয়াস আলী
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:১৪ পিএম

বিএনপির সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল (রোববার ১৯ মার্চ)। এই কমিটিতে রাখা হয়েছে এম ইলিয়াস আলীকে। যিনি ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হয়েছেন। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে। সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন।

কমিটিতে ইলিয়াস আলীকে প্রথম সদস্য, তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াসকে ১১তম সদস্য করা হয়েছে।

এক যুগ ধরে নিখোঁজ থাকা ইলিয়াস আলীকে কমিটিতে রাখার বিষয়ে সিলেট বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে। এই বাস্তবতা বিবেচনা করে আমরা সিলেটের এই জনপ্রিয় নেতাকে কমিটিতে সম্মানিত পদে রেখেছি।’

উল্লেখ্য, গত বছরের ২৯ মার্চ বিএনপির সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল শাখাটি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft