প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৪:১৮ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলা এবং মারামারি ও ভাঙচুরে হুকুমের আসামি চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামীর রকিব সরকারকেও জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২০ মার্চ) দুপুরে স্বামীর সঙ্গে গাজীপুর সিএমএম আদালত-৪-এ হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার (১৯ মার্চ) সকাল ৯টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রকিবকে ফুল দিয়ে বরণ করে নেন মাহি।
এর শনিবার (১৮ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন।
পরে বেলা ১২টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করেন।
পরে তাকে গাজীপুরের বাসন থানা নেয়া হয়। সেখান থেকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান।
কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন পান নায়িকা। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিন আদেশ দেন।
প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী আনোয়ার শাহাদাত সরকার।
জ/আ