মাদারীপুরে বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৩:২৬ পিএম

মাদারীপুরের শিবচরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২০ জন নিহতের ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

এ কমিটির দুইদিনের মধ্যে সড়ক দুর্ঘটনার মূল কারণ উৎঘাটন করে জেলা প্রশাসক বরাবর রিপোর্ট দাখিল করার কথা রয়েছে। 

এদিকে তদন্ত কমিটি এরই মধ্যে তাদের তদন্ত শুরু করেছে।

এ উপলক্ষে কমিটির সদস্যরা আজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনার মূল কারণ উৎঘাটনে মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সভাপতি করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

এই কমিটির সদস্য সচিব করা হয়েছে-মাদারীপুর বিআরটিএ’র সহকারী পরিচালক মো. নুরুল হোসেনকে।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন-মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির ও বুয়েটের এআরআই এর সহকারী অধ্যাপক শাহনেওয়াজ হাসনাত-ই-রাব্বি।

দুই কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট মাদারীপুর জেলা প্রশাসনের কাছে জমা দেয়ার কথা রয়েছে। আজ তাদের প্রথম কার্যদিবস অতিবাহিত হলো।

জ/আ 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft