প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২:০৬ পিএম

যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানকালে সিরাজগঞ্জ সদর অংশ হতে ৪ জেলে আটক করে জরিমানা ও জালপুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার দিনব্যাপী যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জেলে, ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ কেজি জাটকা মাছ আটক করা হয়।
আটককৃত ৪ জনকে ১০০০ টাকা করে সর্বমোট ৪০০০ টাকা জরিমানা করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট এস. এম. রকিবুল হাসান।
উক্ত মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময় আটককৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ এবং জাটকা মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে নৌ-পুলিশ সিরাজগঞ্জের ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান ও তাঁর টিম এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, ক্ষেত্র সহকারী (এনএটিপি-২) মোঃ আলিফ হোসেন উপস্থিত ছিলেন।