ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১২:২৫ পিএম

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

রোববার (১৯ মার্চ) রাতে শিবচর থানায় মামলাটি করেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে ইমাদ পরিবহন কর্তৃপক্ষ সহ অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

এর আগে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি রোববার সকাল সাড়ে ৭টার দিকে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এতে ২০ জনের মৃত্যু হয়। 

জ/আ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইমাদ পরিবহন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft