৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মে
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৬:২১ পিএম আপডেট: ১৯.০৩.২০২৩ ৬:২২ পিএম

আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। 

রোববার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার। 

তিনি বলেন, আমাদের সকল সদস্যের সম্মতিক্রমে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসের ১৯ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।

 এরমধ্যে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। 

এছাড়াও পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিসিএস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft