পদোন্নতি পেলেন ৭২ জন সিনিয়র সহকারী জজ
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৫:১০ পিএম আপডেট: ১৯.০৩.২০২৩ ৫:১৩ পিএম

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশ অনুসারে রোববার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনের ভাষ্যমতে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

এর মধ্যে ৩ বিচারককে সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখে এবং বাকীদের ২২ মার্চের মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছে তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত বদলি হওয়া কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন-

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft