এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণ জয়
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ২:৪৯ পিএম আপডেট: ১৯.০৩.২০২৩ ২:৫০ পিএম

এশিয়া কাপ আরচারির স্টেজ ওয়ান প্রতিযোগিতার রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ দল। 

রোববার (১০ মার্চ) এই স্বর্ণ জেতেন বাংলাদেশের আরচার হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী। চীনা তাইপেতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে এই স্বর্ণ জেতে বাংলাদেশ।

এর আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন হাকিম আহমেদ রুবেল ও দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকীর জুটি। এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল।

১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এশিয়া কাপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft