দেশে ফিরলেন মাহির স্বামী
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ২:৩০ পিএম

ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। রোববার (১৯ মার্চ) সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফিরেন তিনি।

এরপর রাকিবকে ফুল দিয়ে বরণ করছেন মাহি। সেই ছবি সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য লাভ সাইনও দিয়েছেন তিনি।

এর আগে শনিবার (১৮ মার্চ) মাহি সৌদি আরব থেকে দেশে ফিরলেও তার স্বামী আসেননি। রাকিব একদিন পর দেশে ফিরলেন।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ মামলা করে মাহিয়া মাহি ও রাকিব সরকারের বিরুদ্ধে। 

পরে শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। 

পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই আদালতে বিকালে তিনি জামিন পান।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাহিয়া মাহি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft