প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১০:৫৯ এএম আপডেট: ১৯.০৩.২০২৩ ২:২২ পিএম

পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে ঘটনাস্থলেই ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে এবং হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২০ জন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ২৫ জন যাত্রী।
রোববার (১৯ মার্চ) সকালে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মাসেতুর কাছে এক্সপ্রেসওয়েতে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের মধ্যে থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা করে। পরে হাসপাতালে নেয়ার পথে দুইজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন সহ মোট ২০ জনের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গিয়েছে। আহত হয়েছেন আরো প্রায় ২৫ জন।
এদিকে, মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ হতে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে। মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে উঠেছে শিবচরের বাতাস।
জ/আ