অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড হৃদয়ের
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৮:৩৬ পিএম

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ১৪০তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তৌহিদ হৃদয়ের।

অভিষেক ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কায় ৮৫ বলে ৯২ রান করেন হৃদয়। অভিষেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক হন তিনি। তার আগে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ৬৩ রান করেছিলেন নাসির হোসেন।

ওয়ানডেতে অভিষেকে নার্ভাস-নাইন্টিতে আউট হওয়া বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হৃদয়।
হৃদয়ের আগে অভিষেকে নার্ভাস-নাইন্টিতে আউট হন বিশ্বের পাঁচ ব্যাটার। 

তারা হলেন- নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (৯০), ওয়েস্ট ইন্ডিজের শামারা ব্রুকস (৯৩), অস্ট্রেলিয়ার ফিল জ্যাকস (৯৪), ইংল্যান্ডের ইয়োইন মরগান (৯৯) এবং দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন (৯৩)।

এছাড়াও অভিষেক ওয়ানডে ৯৯ রানে অপরাজিত ছিলেন-সংযুক্ত আরব আমিরাতের স্বপ্নিল পাতিল।

জ/আ  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   হৃদয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft