বান্দরবান জেলা ফুটবল লীগ
ঈগল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী ক্রীড়া চক্র
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:৪৯ পিএম

বান্দরবান জেলা ফুটবল লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 

খেলায় আবাহনী ক্রীড়া চক্র ১-০ গোলে ঈগল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। 
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরণ করেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী। খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে আবাহনী ক্রীড়া চক্র। 

বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন-নবনির্বাচিত ফুটবল এসোসিয়েশন সাধারণ সম্পাদক মং ওয়াই চিং। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন-আবাহনী ক্রীড়া চক্র, বান্দরবান এর ডিফেন্ডার ও অধিনায়ক শহিদুল ইসলাম সোহেল। 

উলেখ্য, করোনা মহামারির কারণে বান্দরবানের সর্বশেষ অনুষ্ঠিত ফুটবল লীগ-১৮ এর ফাইনাল খেলাটি স্থগিত ছিলো। বৃহস্পতিবারে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে নিয়মিত লীগ আয়োজনের দীর্ঘ বিরতির অবসান ঘটলো।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বান্দরবান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft