প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৯:৪৯ পিএম আপডেট: ১৭.০৩.২০২৩ ৯:৫৫ পিএম

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত-আইসিসি।
আইসিসির একজন বিচারক শুক্রবার (১৭ মার্চ) এই আদেশ দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ইউক্রেনে যুদ্ধ চলাকালে কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি বলে রাশিয়া দাবি করে আসছে।
আইসিসি শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া ফেডারেশনে লোকদের বেআইনিভাবে স্থানান্তরের সন্দেহে পুতিনের গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে।
চলতি সপ্তাহের শুরুতে রয়টার্স জানিয়েছিল, আদালত ইউক্রেন সংঘাতের তদন্তে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে।
জ/আ