উখিয়ায় দুই রোহিঙ্গার দ্বন্দ্ব, ছুরিকাঘাতে শিশুর মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬:১২ পিএম

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গার মধ্যে ঝগড়া-বিবাদের জেরে ছুরিকাঘাতে এক শিশু নিহত হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন কুতুপালং বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল হাফেজ (১৬) কুতুপালংয়ের ১ নম্বর লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের সন্তান। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিবাদে জড়ানো দুই জন এবং নিহত শিশু সবাই কুতুপালং ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা। ওই দুজন কুতুপালং বাজারে একটি মাংসের দোকানে চাকরি করে।'

ওসি জানান, দুজনের ঝগড়া-বিবাদের এক পর্যায়ে ছুরির আঘাতে শিশুটি আহত হয়। বাজারে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  উখিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft