সিরাজগঞ্জে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:৫৪ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলকুচি-বানিয়াগাঁতী আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহান বেলকুচির বওরা পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সোহান ও তার দুই বন্ধু বানিয়াগাঁতী কবরস্থান এলাকা দিয়ে যাচ্ছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। অপর দুই আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft