মুখে আঘাত, হাসপাতালে মিরাজ
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:৫০ পিএম

আজ (শুক্রবার ১৭ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে গা গরমের জন্য ফুটবল খেলছিল বাংলাদেশ দল। এসময় মুখে চোট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। চোট গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাঠে অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদের একটি কিক হঠাৎ করে এসে লাগে মিরাজের মুখে। এরপর মুখে হাত দিয়ে মাঠেই বসে পড়েন এই অলরাউন্ডার। ফিজিও বাইজিদুল ইসলাম এসে কিছুক্ষণ দেখাশোনা করেন, পরে মিরাজকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

এদিকে চোটের কবলে পড়ে গতকাল ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়ে গিয়েছিলেন জাকির হাসান। বা হাঁতের বৃদ্ধাআঙ্গুলে অনুশীলনের সময় ব্যথা পান জাকির তাতেই আইরিশ সিরিজ শেষ সিলেটের এই ক্রিকেটারের।

এদিকে জাকিরের বদলি হিসেবে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft