বাসচাপায় দুই কলেজছাত্রীসহ ৩ জন নিহত
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১১:৫১ এএম

ভোলায় যাত্রীবাহী বাসের চাপায় বোরাকে থাকা দুই কলেজছাত্রীসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ভোলার দৌলতখান উপজেলা বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতখান উপজেলার জয়নহর ইউনিয়নের জয়নগর গ্রামের মাতবরবাড়ির কয়ছর মাতবরের মেয়ে ও কলেজছাত্রী রিমা আক্তার (১৭) ও একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম (৫৫) ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোরাকে করে বাংলাবাজার যাওয়ার পথে বাংলাবাজারসংলগ্ন উত্তর উদ্দিন এলাকার সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস বোরাকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বোরাকের তিন যাত্রী। এ ছাড়া এ ঘটনায় বোরাকের চালককে আহতাবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ছাড়া বাসটির চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft