ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নৈশভোজে বিএনপির ৫ নেতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:২৫ পিএম

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে তার বাসভবনে গিয়েছেন বিএনপির ৫ নেতা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় হাইকমিশনারের বাসভবনে যান বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতের হাইকমিশনারের আমন্ত্রণে সন্ধ্যায় বারিধারায় গেছেন বিএনপি মহাসচিবসহ ৫ নেতা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নৈশভোজে যাওয়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।


-জ/অ           
           

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft